বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শ্রীনগরে মাদক-ধর্ষণচেষ্টা ও চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক অভিযানে মাদক, পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, শ্রীনগর থানার এসআই মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরপাড় থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

অন্যদিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার ঘটনায় হাশেম শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যেগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া সকালে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category