বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

মে মাসের ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩ বার

চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার প্রবাসী আয়।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category