বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে আলফেছানীর যোগদান

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) এ নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর বিকেলে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদ্য বিদায়ী প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষক-কর্মকর্তারা।

উপাচার্য নতুন প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আলফেছানী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের কাজগুলো এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।

এ সময় তিনি সকলকে ফুলেল শুভেচ্ছা বা উপহার না দেওয়ার অনুরোধ জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category