বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মাইলস্টোন দুর্ঘটনায় ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ বার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ–এ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস–সহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সকালে একই আদালতে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। মামলায় সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন–সহ মোট ১৬ জনকে আসামি করার আবেদন জানানো হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে মামলার আবেদন খারিজের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category