বাংলাদেশ প্রিমিয়ার লিগ–এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলমান জটিলতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তামিম ইকবাল। তিনি স্পষ্ট করে বলেছেন, এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কোনো দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেবে না।
বৃহস্পতিবার বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, বিপিএলের গত দুই আসরে পারিশ্রমিক ইস্যুতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার দায় তৎকালীন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। উল্লেখ্য, ওই সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।
অতীতের অব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে তামিম বলেন, কোনো চুক্তি ছাড়াই গত বিপিএলে নোয়াখালী ও সিলেট অংশ নিয়েছিল। তার ভাষ্য, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, তবে কেউ ভুল করলে তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে।
বিপিএলের পেশাদারিত্ব ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবি এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply