বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ডেমরায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮ বার

রাজধানীর ডেমরা থানার পাশে সুলতানা কামাল ব্রিজের ঢালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সাদ্দাম মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসাবো গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল লাতিফ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল আনুমানিক ১০টার দিকে সাদ্দাম মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। এ সময় সুলতানা কামাল ব্রিজের ঢালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই কাকন আরও জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category