বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংরক্ষিত আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও মুজাহিদুল ইসলাম শাহীন।

জানা যায়, মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এর কর্মকর্তা ছিলেন। তিনি গত বছরের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর না পার হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

এই আইনগত বাধ্যবাধকতার কারণে গত ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন, কিন্তু ২৭ এপ্রিল সেই আপিলও খারিজ হয়।

এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। তবে গত ৪ মে প্রথমে একটি বেঞ্চ বিষয়টি শুনতে অপারগতা প্রকাশ করে। পরে নতুন বেঞ্চে শুনানি শেষে রুল জারি করা হয়।

এ ঘটনায় এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category