পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্ধারিত সফরসূচি অনুযায়ী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির অংশ হিসেবে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে চলমান কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।
এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে। বিষয়টি একনেকে উপস্থাপন করা হবে। তার ভাষায়, পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রকল্প।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে কী কী কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
Leave a Reply