বগুড়া জেলার শেরপুরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল প্রতিবেশী এক নারীর মোবাইল ফোন হারিয়ে গেলে আমিনুল ইসলামকে সন্দেহ করা হয়। পরে স্থানীয়রা তার বাড়িতে গিয়ে মোবাইল ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এরপর অপমান ও মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে শেরপুর থানাে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply