• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা ঘুমাতে গেলেই দুশ্চিন্তা? যেভাবে কাটাবেন ‘স্লিপ অ্যাংজাইটি’ শিরোনাম: সুদমুক্ত সহায়তার মহৎ শিক্ষা কর্জে হাসানা ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং গণেশ উৎসবে দিশার পোশাক ঘিরে বিতর্ক, উঠল ড্রেস কোডের প্রশ্ন

শিশুর বয়স জালিয়াতি মামলায় বাদীর বিরুদ্ধে মামলা নির্দেশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নাটোরে সাত বছর বয়সী এক প্রথম শ্রেণির শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করায় বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন।

একই সঙ্গে সাত দিনের মধ্যে ওই শিশুকে মামলা থেকে অব্যাহতি দিয়ে তদন্তকারী কর্মকর্তা বখতিয়ার হোসেনকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সাত বছরের ওই শিশু স্কুল ড্রেস পরে আইনজীবীর সঙ্গে আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন আবেদন করেন। কাগজপত্র যাচাইয়ের সময় আদালত দেখতে পান, মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। অথচ জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স তখন প্রায় সাত বছর সাত মাস।

এ বিষয়টি জানার পর আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন এবং বয়স ভুলভাবে উল্লেখ করার কারণ জানতে বাদী ও তদন্ত কর্মকর্তাকে তলব করেন।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা এসআই বখতিয়ার হোসেন জানান, তদন্ত চলাকালে অভিযুক্তদের বয়স যাচাই করা সম্ভব হয়নি এবং বিষয়টি বাদীও তখন পুলিশকে জানাননি।

এ সময় আদালত বাদীর ভুল তথ্য দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করার নির্দেশ দেন। বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বয়স সামান্য এদিক-ওদিক হতে পারে, কিন্তু সাত বছরের শিশুকে ২১ বছর দেখানোর কোনো সুযোগ নেই এবং এর জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category