বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮ বার

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২১) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামী সাকিব শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার মুলিয়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ মে) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খাদিজা খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাসিন্দা কালাম শেখের মেয়ে। অভিযুক্ত স্বামী একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন দম্পতি। স্বামী সাকিব মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলত। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় খাদিজাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সাকিব।

পরে আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সামনে আসে।

এ বিষয়ে ওসি মো. ওলি মিয়া বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সাকিবকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category