বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংরক্ষিত আসনে নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুমের শপথ বুধবার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭ বার

নুসরাত তাবাসসুম বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করাবেন বলে মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এর আগে গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তিনি জামায়াতে ইসলামী জোটের প্রার্থী হিসেবে মনোনীত হন।

গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category