বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মতলব উত্তরে বসতবাড়ি থেকে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭ বার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা-এ একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ডিজেল ও প্লাস্টিক দানা উদ্ধার করেছে যৌথ অভিযান দল।

সোমবার (৪ মে) মধ্যরাতে উপজেলার কালিপুর বাজারসংলগ্ন লোকমান ঢালীর বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা পাওয়া যায়।

জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় এনএসআই, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে অবৈধভাবে মজুতের অভিযোগে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

এছাড়া প্রায় ৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয় এবং তা স্থানীয় ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে। বাকি ৫ হাজার ৬০০ লিটার ডিজেল অনুমোদন থাকায় তা মালিকের জিম্মায় রাখা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত ঠেকাতে নিয়মিত অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category