বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

রায়পুরে ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়ন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪ বার

লক্ষ্মীপুরের রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী দাবি করেন, সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই, মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে সেখান থেকেই নয়নকে আটক করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে থানা এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কোনো মামলা করতে থানায় আসেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category