বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জে অপহরণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২ বার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় একটি জঙ্গল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩) ঢাকার উত্তরখানের চানপাড়া স্বপ্নছোঁয়া এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা মাহিরকে অপহরণ করে। পরে তাকে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই আরিফ লাশটি শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category