বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

উখিয়ায় সিএনজি ভাড়া নৈরাজ্য: অতিষ্ঠ যাত্রী, বাড়ছে ক্ষোভ

শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩ বার
উখিয়া উপজেলার দক্ষিণাঞ্চলে সিএনজি ভাড়া নিয়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। কুতুপালং, বালুখালী, থাইংখালী ও পালংখালী এলাকায় চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও এনজিও কর্মীরা ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আগে যেখানে ৫০ টাকায় যাতায়াত সম্ভব ছিল, এখন সেখানে ৬০ টাকা বা তার বেশি দিতে হচ্ছে।
ব্যবসায়ী ও এনজিও কর্মীরাও জানিয়েছেন, মাঝপথে অতিরিক্ত ভাড়া দাবি এবং না দিলে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে চালকদের দাবি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও পাম্পে বেশি দামে গ্যাস বিক্রির কারণেই তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের মতে, প্রশাসন যানজট নিরসনে কাজ করলেও ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফলে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি- নির্দিষ্ট ভাড়া তালিকা প্রণয়ন, নিয়মিত তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা এবং অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করে দ্রুত এই নৈরাজ্য বন্ধ করতে হবে।
ছবি: সড়কে যাত্রীদের ভোগান্তির প্রতীকী দৃশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category