নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মালয়েশিয়া ফেরত প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাস-এর সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী মো. আব্দুল মালেক (৪৬)-এর পথরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে অস্ত্রের মুখে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ জানান। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ-এর ডিউটি অফিসার এসআই সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply