বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে এমপি হলেন নুসরাত তাবাসসুম

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এরপর ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্ধারিত সময় পেরিয়ে ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়নি।

পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে সেটিকে বৈধ ঘোষণা করে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category