বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩ বার

দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন শিশু। সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গত দেড় মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।

একই সময়ে দেশে ৫ হাজার ৪৬৭ শিশু পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৪১ হাজার ৭৯৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। শুধু এই বিভাগেই ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং ২২ হাজার ৭০৫ জন শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন শিশু মারা গেছে, তাদের মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের। এতে করে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category