রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে হাসপাতালের ২ নম্বর ভবন থেকে সন্দেহভাজন দালালদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। এ সময় আটক ব্যক্তিদের ছাড়াতে থানায় অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরে মোবাইল কোর্ট বসিয়ে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবে কার কী সাজা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
Leave a Reply