বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭ বার

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ ঘোষণা দেন।

তিনি জানান, ইরান সরকারের “নিজ জনগণের ওপর দমন-পীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির” অভিযোগে সাতজন ইরানি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পেনি ওং এক বিবৃতিতে বলেন, ইরান সরকার তার নিজের নাগরিকদের ওপর কঠোর দমননীতি চালিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার করেছে। তার ভাষায়, যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন সংস্থাও রয়েছে, যারা নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এই পদক্ষেপের আওতায় ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ লক্ষ্য করা হয়েছে, যার মাধ্যমে হামাসসহ বিভিন্ন গোষ্ঠীকে অর্থায়ন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগ রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। দেশ দুটি জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ইরানকে অস্ত্র কর্মসূচি, সন্ত্রাসী গোষ্ঠী ও পারমাণবিক কার্যক্রমে অর্থায়ন থেকে বিরত রাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category