রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকেই এর পরিণতি ভোগ করতে হবে।
রাজধানী Moscow-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, সংঘাত চলতে থাকলে “সবাই ক্ষতিগ্রস্ত হবে”। তার মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তিনি বলেন, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজন হলে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগানো সম্ভব।
পুতিনের ভাষ্য অনুযায়ী, সংঘাতসংশ্লিষ্ট সব পক্ষ একসময় ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়ামের মজুত শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এরপরই তেহরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে বলে উল্লেখ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট দ্রুত সমাধানের পথে এগোবে।
তথ্যসূত্র: Middle East Eye
Leave a Reply