রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন (রোববার) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে।
সংসদ সচিবালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বাজেট সংক্রান্ত গেজেট প্রকাশ এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও, সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের জন্য।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটকে কেন্দ্র করে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক রূপরেখা উপস্থাপন এবং বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply