বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পশ্চিম ইরানে ৫ মাত্রার ভূমিকম্প, কোনো হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩ বার

পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মে) রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময় কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ইরানে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয়। দেশটিতে অতীতে বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০০৩ সালে বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত।

এছাড়া ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরবর্তী হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।

বর্তমান ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category