বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

করিমপুরে হারলেন অভিনেতা সোহম, জিতল বিজেপি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬ বার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কার মুখে পড়েছে। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তারকা প্রার্থীদের একজন সোহম চক্রবর্তী শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখেছেন।

নদিয়ার করিমপুর বিধানসভা আসনে নির্বাচনের শুরুতে একাধিক রাউন্ডে এগিয়ে ছিলেন সোহম। তবে গণনা যত এগিয়েছে, তার লিড ততই কমতে থাকে। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন।

চূড়ান্ত ফলাফলে প্রায় ১০ হাজার ১৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হন সোহম চক্রবর্তী। ফলে তার টানা জয়ের ধারাও ভেঙে যায়।

২০২১ সালের নির্বাচনে জয় পাওয়ার পর ২০২৬ সালে কেন্দ্র পরিবর্তন করে লড়াইয়ে নামলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি এই তারকা প্রার্থীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category