বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞায় তেল উৎপাদন বন্ধ হবে না: ট্যাংকার ট্র্যাকার্স

আন্তর্জাতিক ডেস্ক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬ বার

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বন্দরগুলোতে চাপ তৈরি হলেও দেশটি দ্রুত তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে—এমন ধারণা ভুল বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা TankerTrackers.com।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের তেলের মজুত দ্রুত পূর্ণ হয়ে যাবে এবং এর ফলে উৎপাদন বন্ধ হয়ে যাবে—এমন প্রচারণার বাস্তব ভিত্তি নেই।

তাদের মতে, ইরান তাদের উৎপাদিত সম্পূর্ণ তেল অভ্যন্তরীণভাবে পরিশোধন করার সক্ষমতা রাখে। ফলে আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যাহত হলেও উৎপাদন পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা কম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের প্রথম মেয়াদে ইরান তেল উৎপাদন কমিয়ে দৈনিক ২০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে এনেছিল। ওই সময় উৎপাদিত তেলের পুরোটা দেশটি নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করতে সক্ষম হয়েছিল।

এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতেও ইরান অভ্যন্তরীণ পরিশোধন সক্ষমতা ব্যবহার করে উৎপাদন চালু রাখতে পারে, যদিও নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক আয় ও রপ্তানিতে প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category