বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আটক ইরানি জাহাজের ২২ নাবিক পাকিস্তানে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯ বার

ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সেখানে পৌঁছানোর পর তাদের নিজ দেশে, অর্থাৎ ইরানে, ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, নাবিকদের পাকিস্তানে স্থানান্তরের কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২০ এপ্রিল ইরানের এই কনটেইনারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্র আটক করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করায় জাহাজটি জব্দ করা হয়েছে। তবে তেহরান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানায়।

সেন্টকম আরও জানায়, এর আগে গত সপ্তাহে জাহাজটিতে থাকা ছয়জনকে একটি আঞ্চলিক দেশের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তারা নাবিকদের পরিবারের সদস্য ছিলেন। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category