• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

আলজেরিয়ার জেল থেকে দেশে ফিরলেন চার বাংলাদেশি

নিশাত ইসলাম / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লজেরিয়ায় অবৈধ ওয়ার্ক পারমিটের কারণে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন চার বাংলাদেশি। ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ বাংলাদেশিকে আটক করে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে ফেরত আসেন।

আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আলজেরিয়ায় বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল।

তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন। বিষয়টি জানার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাস এবং তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করে।পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি তদারকি করে। পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জুন আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির রায় দেন।

এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তারা দেশে ফিরে আসেন।

আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস আরো জানায়, বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।একইসঙ্গে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে।

নিশাত ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category