• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন

নিশাত ইসলাম / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস।গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অফ চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে।

অনুমোদনে বলা হয়, চীনের আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে, তাৎক্ষণিকভাবে কার্যকর করে, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেয়।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

গত বছরের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করে, তখন তারা কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানিতেও আগ্রহ দেখিয়েছিল।চীন হলো কাঁঠালের সবচেয়ে বড় আমদানিকারক। তারা তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করে।

অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার কম।

নিশাত ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category