• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫

সাদিয়া পারভিন / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এ হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত দেশের বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিকেও অনুরূপ বিস্ফোরণের খবর মিলেছে। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে গত কয়েক ঘণ্টায় আহভাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় সরাসরি একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা অন্তত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হাসপাতালটি খালি করা হয়। ওই হামলায় শিশুদের ক্যানসার চিকিৎসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে এ হামলার জবাবে অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category