বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

হাম প্রাদুর্ভাব তদন্তে টিকা সংগ্রহ ব্যবস্থায় ত্রুটি খতিয়ে দেখা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ বার

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি বা অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ, রোগের বিস্তার এবং টিকাদান কার্যক্রমের কার্যকারিতা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো ধরনের অনিয়ম বা পরিবর্তনের কারণে কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা কারিগরি ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হবে।

তিনি আরও বলেন, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারি বিধিবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, টিকার সরবরাহ ব্যবস্থা সচল রাখা, মজুত ব্যবস্থাপনা শক্তিশালী করা, রোগ নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রাদুর্ভাব শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, হামের টিকাদানের আওতা আরও বাড়াতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার মধ্যে আনতে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category