বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্তে বিপুল মাদক উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ বার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন কার্যালয়ের পাশের সড়কে এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাংলাদেশি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে আরও ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ দুইজনকে আটক করে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দকৃত যানবাহন ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category