শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

টঙ্গীতে ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার

গাজীপুরের টঙ্গীতে একাধিক ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আঞ্চলিক ভিজিল্যান্স শাখা, গাজীপুর।

সোমবার রাতে টঙ্গীর শিলমুন এলাকার আব্দুর গফুরখান রোডে অবস্থিত ‘কালার ওয়াশ’ নামে একটি ওয়াশিং কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস সরবরাহ এবং বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এর আগে টঙ্গীর বিসিক এলাকায় ‘রেডিসন’ এবং কাঠালদিয়া এলাকায় জেকেএস লন্ড্রি ওয়াশ ও জেকেএস কালার ওয়াশিং কারখানায়ও একই ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকারী আঞ্চলিক ভিজিল্যান্স গাজীপুর শাখার প্রকৌশলী আলী নওরোজ রাহাত বলেন, কিছু কারখানা বৈধ গ্রাহক হয়েও রাজস্ব ফাঁকি দিতে অবৈধভাবে বাইপাস লাইন ও বুস্টার ব্যবহার করছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ গ্যাস ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category