শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, আক্রান্ত ১১৪২

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭ বার

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ছয় জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৯২৯ জনে।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে ১৩৬ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

হাম আক্রান্তদের চিকিৎসাসেবার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বিপুলসংখ্যক রোগী। গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category