শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে কিছু ক্রেতা পোলাওয়ের চালের দাম বৃদ্ধির অভিযোগ করেছেন।

বাজার পরিদর্শনের সময় তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে পণ্যের সরবরাহ, মজুত ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজার পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন।

মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সরকার নিয়মিত বাজার তদারকি করছে। সোমবার কারওয়ান বাজার পরিদর্শনের পর মঙ্গলবার আরও দুটি বাজার ঘুরে তিনি ভোক্তাদের মধ্যে সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছেন বলে জানান।

তিনি বলেন, ব্যবসা পরিচালনার জন্য লাভ প্রয়োজন হলেও অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা যাবে না। জনগণের স্বার্থ রক্ষায় সরকারের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এবং জনস্বার্থ ও ভোক্তা সন্তুষ্টির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category