শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

গৌরনদীতে বাস-ভ্যান সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু লাল বিশ্বাস (৪০) নামে এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু লাল বিশ্বাস উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক বাবু লাল বিশ্বাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category