শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

মোঃ ফরিদ উজ জামান নরসিংদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৩ বার

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবারের নিয়মিত গণশুনানির অংশ হিসেবে গত ২০ মে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
গণশুনানিতে আগত ব্যক্তিদের নানা ধরনের সমস্যা, অভিযোগ ও আবেদন তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে এ গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গণশুনানি কার্যক্রম সফল ও কার্যকর করতে জেলা প্রশাসন নরসিংদী অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category