বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ- শিক্ষামন্ত্রী

আলমগীর ওয়েসী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩ বার

গাজীপুর প্রতিনিধি : বিপিসি বাংলা

শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।

মন্ত্রী বুধবার বিকালে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category