গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী–কে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। তিনি পোস্টে উল্লেখ করেন, পাটোয়ারী একসময় জামায়াতকে ভারতের এক্সটেনশন, মুনাফেকের দল এবং ধর্মের নামে রাজনীতি করা সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিলেন।
রাশেদ খাঁন আরও বলেন, এত সমালোচনার পর এখন জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরি করা “অস্বাভাবিক”। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “একমাত্র গাঁজা সেবন করলেই এমন অবস্থান পরিবর্তন সম্ভব।”
পোস্টে তিনি আরও দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী বর্তমানে জামায়াতপন্থী অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে ছাত্রশিবিরের সাবেক সাথী হিসেবেও পরিচয় দিচ্ছেন। তবে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেখেছেন।
এদিকে রাশেদ খাঁনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
Leave a Reply