নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানা থেকে মো. ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার বাসিন্দা এবং মো. আবুল কাশেমের ছেলে। তিনি ফারিয়া গার্মেন্টস–এ স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে এসে তারা কারখানার দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকে গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আনোয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply