বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

হিজলায় ৪১ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতার ভাইসহ আটক – ২

নিজস্ব প্রতিবেদক, বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮ বার

​বরিশালের হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়কের ভাই বলে জানা গেছে। মোঃ সুমন গাজী (২২), পিতা- মৃত আবুল হাশেম গাজী। তিনি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল গাজীর ভাই। আবু সাঈদ রিফাত (২৪), পিতা- মোঃ সালাউদ্দিন খান। আটককৃত উভয়েই হিজলা থানার খুন্না গোবিন্দপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, হিজলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমান-এর নির্দেশনায় সোমবার ১১ মে রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে এস আই আবুল বাশার ও তার সঙ্গীয় ফোর্স খুন্না গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহ ভাজন হিসেবে ওই দুই যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হিজলা থানা পুলিশ জানায়, আটককৃতরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category