বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

মথুরেশপুর ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচার: পাল্টা অভিযোগে সরব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২০ বার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্র, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে দুর্নীতির দায়ে বিতাড়িত ৩ জন ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তার যোগসাজসে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। রবিবার (১১ মে) বিকাল ৫ টার সময় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দূর্নীতির কারণে ১ নং ওয়ার্ডের সদস্য আরিজুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের এবং ১,২,৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য জাহানারা বেগমকে বিতাড়িত করে বাকি ৯ জন ওয়ার্ডের ইউপি সদস্যের সমন্বয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান অব্যাহত রয়েছে। অথচ বর্তমান একটি চলমান উন্নয়ন সহায়তা প্রকল্পের কাজ সম্পন্ন ও বিল উত্তোলনেরআগেই বর্ষা দুর্যোগ কে পুঁজি করে পরিকল্পিতভাবে বিভিন্ন সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছে। তিনি তার বক্তব্যে জানান আমি দায়িত্ব পালনকালে ১২ কিলোমিটার লম্বা ৬ টি ওয়ার্ড ও ২৬ টি গ্রামের জনগণের সেবা দানের কাজ অব্যাহত রেখেছি। প্রত্যন্ত গ্রাম গুলোতে রাস্তা নির্মাণ, রাস্তা সংস্কার, ড্রেন, কালভার্ট, পানি নিষ্কাশন, জলবদ্ধতা দূর করনে খাল খনন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে আমার ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য দেরকে নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছি। প্রতিটি প্রকল্পে উপজেলা পর্যায়ে তদারকি শেষে বিল সম্পন্ন করা হয়। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তার তার স্বামীকে নিয়ে দীর্ঘ ৭/৮ বছর ধরে মানুষের সেবা দেওয়ার নামে ঘুষ দুর্নীতির মাধ্যমে হয়রানি ও জুলুম করে আসছে। যে কারণে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা কোন কাজ করতে পারে না। সে কারণে তাকে বদলির জন্য আমরা ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। অথচ খোড়া অজুহাতে বঞ্চিত ৩ জন দুর্নীতি পরায়ণ ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আগামী নির্বাচনকে পুঁজি করে বিভিন্ন মিথ্যা প্রবাকান্ডা, অপপ্রচার চালাচ্ছে। আমি সহ আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও প্যানেল চেয়ারম্যান এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চক্রান্ত কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট দাবি জানাচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুদাচ্ছের রহমান, ২ নং ইউপি সদস্য রহমত আলী, ৪ নং সদস্য নূর মোহাম্মদ ওরফে বাঁচা মোল্লা , ৫ নং ইউপি সদস্য কলিম গাজী, ৬ নং ইউপি সদস্য আবু হাসান ,৭ নং ইউপি সদস্য দেবাশীষ ঘোষ ,৮নং ইউপি সদস্য আব্দুল জলিল, ৪ ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রমিলা মন্ডল, ৭-৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মেহেরুন্নেসা সহ সুধী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ইউপি চেয়ারম্যান সহ ইউ পি সদস্যগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category