বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২১ বার

চারদিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল ও সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে খোলা জিপে চড়ে তিনি সালাম গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। প্যারেডে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয় এবং শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনী উপস্থাপন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এটিই প্রথম পুলিশ সপ্তাহ। ফলে এবারের আয়োজনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category