বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭ বার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুদের জন্য নেওয়া প্রায় ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১০০ লিটার ডিজেল ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম আরও বলেন, জব্দকৃত তেল ও কাঠের বোট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category