বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, এলাকায় চাঞ্চল্য

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ বার

সাজিদা খাতুন নামে দুই সন্তানের জননী ১ গৃহবধুর মৃত্যু না হত্যা এটা নিয়ে চলছে নানান গুঞ্জন।  নিহতের পরিবারের দাবি যৌতুকের টাকা না পেয়ে স্বামী শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া চন্ডীতলা গ্রামে শুক্রবার (৮ মে) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর সাজিদা চন্ডীতলা গ্রামের গফুর গাজীর পুত্র মনিরুল ইসলাম এর স্ত্রী এবং কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের কেরামত মোল্লা ওরফে কেনার কন্যা। দশ বছর আগে তাদের বিবাহিত সংসারে দুটি ছেলে সন্তান আছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মহসীন আলী এবং মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধূ সাজিদার মা বাবা জানায় বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে শ্বশুর-শাশুড়ি এবং ভাসুর মিলে প্রায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করে আসছিল। শুক্রবারে রাতে সাজিদা অসুস্থ বলে আমাদেরকে খবর দিলে আমরা এসে মেয়েকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন করে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এলাকার নাম প্রকাশ করার শর্তে কয়েকজন জানান মনিরুলের ভাই সাঈদ এবং নুরুজ্জামানের পরকীয়ার বিষয়টি নিয়ে এমন ঘটনা ঘটার গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনার পর হতে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান ময়নাতদন্ত রিপোর্ট পেলেই এবং তদন্ত করে বিষয়টির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category