পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ক্যাসিনো, মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেফতার করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতরা হলে চুরির মামলার আসামি আদম আলী, মাদক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেন এবং ক্যাসিনো মামলার আসামি আশিক মিয়া ও আশরাফুল ইসলাম রয়েছেন। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমান। এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়গুন নেসাকেও গ্রেফতার করেছে পুলিশ। সকলেই আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, জানায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষঅভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেন থানার পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply