বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন মানিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩ বার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাসা ঘেরাও করে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মল্লিক আহসান উদ্দিন সামী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে এবং সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৈরি চাঁদাবাজদের তালিকায়ও তার নাম রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন মানিক দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, পরিবহন খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বিভিন্ন সময় হুমকি-ধমকির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তার সহযোগী হিসেবে ভাই বিল্লাল (হাইড্রোলিক বিল্লাল), সুমন ও রোমান মিলে একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তোলে।

স্থানীয়দের দাবি, সায়েদাবাদ এলাকায় তাদের ‘শফি মটরস’ নামে একটি দোকান রয়েছে, যেখানে অতিরিক্ত দামে নিম্নমানের গাড়ির যন্ত্রাংশ বিক্রির অভিযোগ রয়েছে। মালামাল না কিনলে বাস কাউন্টার ও কর্মচারীদের ওপর হামলা ও হুমকির ঘটনাও ঘটত বলে অভিযোগ পাওয়া গেছে।

চলতি বছরের ১ এপ্রিল ও ৩১ মার্চের পৃথক জিডিতে উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকির মতো ঘটনা ঘটে। একটি মামলার এজাহারে আরও বলা হয়েছে, এক ব্যবসায়ীকে মারধরের পর তার শরীরে গরম চা নিক্ষেপ করা হয়, যার পেছনে নির্দেশদাতা হিসেবে আলাউদ্দিন মানিকের নাম উঠে এসেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ থাকলেও মামলা ও জিডি সত্ত্বেও চক্রটির কার্যক্রম বন্ধ হয়নি, ফলে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category