বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

৪৮ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন সৌদি আরবে

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫ বার

হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২৪টি হজ ফ্লাইটে ৪৮ হাজার ৬০৫ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫৩৪ জন রয়েছেন।

আজ শুক্রবার (৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হজে গিয়ে ১০ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। মৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

ফ্লাইট সংক্রান্ত তথ্যে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে যাত্রা শুরু করে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category