বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শেরেবাংলা নগরে ১২তলা অফিস ভবন নির্মাণে অনুমোদন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ বার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ১২তলা বিশিষ্ট আধুনিক অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় হবে ১০৮ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় ৩টি বেজমেন্টসহ ১২তলা অফিস ভবন নির্মাণ, অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়ন কাজ’ প্রকল্পের আওতায় নির্মাণকাজটি সম্পন্ন হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাব পর্যালোচনা করে মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইজিপির মাধ্যমে আহ্বান করা দরপত্রে ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৮টি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা কুশলী নির্মাতা লিমিটেড–কে কাজটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ সম্পন্ন করবে। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে।

প্রকল্পটি ২০২৩ সালের ৯ নভেম্বর একনেক সভায় অনুমোদন পায়। এর মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭১ কোটি ৭৩ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category