বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

দেশে হামে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭ বার

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও থামছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১২টি শিশুর মৃত্যু হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করার পরও প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, উচ্চ জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ এবং সর্দি-কাশি হামের প্রধান লক্ষণ। সময়মতো চিকিৎসা ও টিকা না নিলে রোগটি প্রাণঘাতী হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হামের ঝুঁকি তুলনামূলক বেশি। এ কারণে শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের আহ্বান জানিয়েছে, শিশুদের শরীরে জ্বরের সঙ্গে দানা বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে। পাশাপাশি যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদের দ্রুত টিকাদানের আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category